নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ট্রাম্পের শুল্কবাণের প্রভাব পড়ল ভারতীয় পণ্যের রফতানিতে। মাত্র ৪ মাসে ২২.২ শতাংশ কমে গিয়েছে দেশীয় পণ্যের রফতানি। বলাই বাহুল্য, শুল্ক যুদ্ধের আবহে মার্কিন বাজারে ধাক্কা খেল দেশীয় পণ্যের রফতানি। এমনটাই রিপোর্ট প্রকাশ করেছে বাণিজ্য পরামর্শদাতা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)।
জিটিআরআইয়ের রিপোর্ট অনুযায়ী, গত মে মাসে মার্কিন বাজারে দেশীয় পণ্যের রফতানি হয়েছিল ৮৮০ কোটি ডলার। তা আগস্টে কমে দাঁড়ায় ৬৯০ কোটি ডলারে। স্মার্টফোন, ওষুধ, পেট্রোপণ্যে শুল্ক না চাপালেও কমে গিয়েছে ৪১.৯ শতাংশ রফতানি। মে মাসে প্রায় ২৩০ কোটি ডলারে রফতানি হয়েছিল স্মার্টফোন। আগস্ট তা কমে দাঁড়ায় ১৯৬ কোটি ডলারে। ওষুধের ক্ষেত্রে রফতানি কমেছে ১৩.৩ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী, সুতির বস্ত্রের রফতানি প্রায় ৬৬.৭ শতাংশ, গহনা এবং রত্নের রফতানিও কমেছে প্রায় ৯.৩ শতাংশ। অর্থাৎ, গত ৪ মাসে আমেরিকায় বস্ত্র রফতানি প্রায় ৯.৩ শতাংশ কমেছে ভারতের। উল্লেখ্য, গত জুলাইয়ে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের