নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল মোট ৬ জন অভিযুক্ত। তাদের মধ্যে দুইজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় উঠে এসেছে নৃশংস মারধরের চিত্র।
স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুই বিডিও ঘনিষ্ঠদের মধ্যে একজনের নাম রাজু ঢালি, পেশায় গাড়িচালক, দক্ষিণবঙ্গের বাসিন্দা। অন্যজন তুফান থাপা, উত্তরবঙ্গের এক ঠিকাদার, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের ঘনিষ্ঠ বলেই দাবি তদন্তকারীদের। রাজু ঢালি ছিলেন বিডিওর ব্যবহৃত গাড়ির চালক। তদন্তে জানা যায়, ঘটনার দিন অর্থাৎ ২৯ অক্টোবর, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে দত্তাবাদের দোকান থেকে দুটি গাড়ি ও চারটি বাইকে আসা অভিযুক্তরা অপহরণ করে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দুপুর ১টা ২০ মিনিট নাগাদ নিউটাউনের AB ব্লকের এক ফ্ল্যাটে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে কলার ধরে টেনে নামিয়ে ফ্ল্যাটে ঢোকানো হয় ব্যবসায়ীকে। এরপর প্রায় রাত ৯টা ১৫ মিনিট নাগাদ, ফ্ল্যাট থেকে তাঁকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।
পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে, ফ্ল্যাটের ভিতরে বেল্ট ও লাঠি দিয়ে ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। আচমকা মাথার পিছনে আঘাত লাগায় সংজ্ঞাহীন হয়ে পড়েন স্বপন কামিল্যা। এরপর তাকে নীলবাতি লাগানো গাড়িতে তুলে যাত্রাগাছির খালের ধারে ফেলে দেওয়া হয়। পুলিশের দাবি, বিডিও প্রশান্ত বর্মণের ঘনিষ্ঠ তুফান থাপা ও রাজু ঢালি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। ঘটনার পরদিনই তুফানকে বিমানবন্দরে দেখা যায় রাজুর সঙ্গে।
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা