নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিতর্কিত মন্তব্যের জেরে আইনি চাপ যেন ক্রমশ বাড়ছেই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের উপর। একের পর এক থানার তলব, দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং ধারাবাহিক তদন্তের মধ্যেই রবিবার ফের শক্তিপুর থানায় হাজিরা দিলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে সরব থাকলেও শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করতেই থানার দ্বারস্থ হতে হল বিতর্কিত এই বিধায়ককে।
রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ মুর্শিদাবাদের শক্তিপুর থানায় পৌঁছান হুমায়ুন কবীর। এর আগে ৩ জুলাই শক্তিপুর থানার পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হলেও তিনি সেদিন হাজিরা দেননি। এরপর রেজিনগর থানায় তাকে টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের দাবি, সেই জেরায় পাওয়া তথ্য সন্তোষজনক ছিল না। এরপর ১৪ জুলাই ফের রেজিনগর থানায় তলব করা হয় বিধায়ককে। সেদিনও চার ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ।
থানা থেকে বেরিয়ে হুমায়ুন কবীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাদের বিজেপির দলদাস বলে কটাক্ষ করেন। ঠিক ওইদিনই শক্তিপুর থানার পক্ষ থেকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব দিতেই রবিবার থানায় হাজির হন তিনি। তদন্তকারীরা তার বক্তব্য ও আগের জিজ্ঞাসাবাদের তথ্য মিলিয়ে দেখছেন। বিতর্কিত মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া অভিযোগগুলির তদন্ত এখন একাধিক থানায় সমান্তরালভাবে চলছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের