নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বকরি ঈদের টানা দুদিন ছুটির পরিকল্পনায় বড় বদল আনল বর্তমান রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের সময় প্রকাশিত সরকারি ছুটির তালিকায় ২৬ মে, ২৭ মে ছুটির কথা ঘোষণা হয়েছিল। কিন্তু সরকার বদলের পর সেই সিদ্ধান্ত পুরোপুরি পাল্টে গেল। শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দুদিন কোনও ছুটি থাকবে না। তার বদলে শুধু ২৮ মে একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বছরের শুরুতেই প্রকাশিত ছুটির তালিকা বাতিল করে নতুন নির্দেশিকা জারি করেছে বর্তমান বিজেপি সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ২৬ মে, ২৭ মে সমস্ত সরকারি দপ্তরে স্বাভাবিক কাজ চলবে। অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র এই নির্দেশ জারি করেছেন। কেন্দ্রের সঙ্গে মিল রেখে ২৮ মে বকরি ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই সরকারি দপ্তরে কর্মসংস্কৃতিতে জোর দিচ্ছে শুভেন্দু সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে হাজিরা, নিয়ম মেনে কাজ এই বার্তাই ফের স্পষ্ট হল তার নতুন সিদ্ধান্তে।
ইদের ছুটি কমানোর সিদ্ধান্ত ঘিরে সরকারি কর্মীদের একাধিকের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সামনে দুর্গাপুজোর দীর্ঘ ছুটির ক্ষেত্রেও কি একই নীতি নেওয়া হবে? যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে এর থেকে বোঝা যাচ্ছে ,নতুন সিদ্ধান্তে কাজের উপরেই জোর দিচ্ছে বিজেপি সরকার।
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা