নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রথযাত্রা উপলক্ষ্যে বৃহস্পতিবার উৎসবের আবহে মেতে উঠেছে তারাপীঠ। সকাল থেকেই মা তারার দর্শনের জন্য ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। মন্দির চত্বরে বিশেষ পুজো, ভোগ নিবেদন আর নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। এ বছর নতুন রথে করে মা তারার নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে।
তারাপীঠের রথযাত্রার বিশেষত্ব হল, এখানে জগন্নাথ দেবের বদলে মা তারাকেই রথে বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। বহু বছর ধরে চলে আসা এই প্রথা দেখতে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। পুরনো রথ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় এ বছর নতুন কাঠের রথ তৈরি করা হয়েছে। সেই রথের উদ্বোধন আর পূজোর মধ্যে দিয়েই দিনের কর্মসূচি শুরু হয়।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির এলাকা জুড়ে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি আর সহায়তা শিবিরও খোলা হয়েছে। যাতে উৎসবের দিন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
রথযাত্রাকে ঘিরে ভক্তদের জন্য প্রসাদেরও বড় আয়োজন করা হয়েছে। এ বছর প্রায় ১০ হাজার লাড্ডু বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে রথ থেকে প্রসাদ না দিয়ে নির্দিষ্ট জায়গা থেকে তা দেওয়া হবে। ফুল আর আলোর সাজে সেজে ওঠা তারাপীঠে দিনভর উৎসবের আমেজ বজায় রয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের