নিজস্ব প্রতিনিধি , হুগলী - শ্রাবণ মাসের অন্যতম বড় ধর্মীয় উৎসবকে ঘিরে আজ থেকে জমে উঠছে তারকেশ্বর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের শ্রাবণী মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী, বহু সাধুসন্ত। একই দিনে ধর্ম সম্মেলনের সূচনা হবে। আর বুধবার থেকে শুরু হবে মহা রুদ্র যজ্ঞ।
রাজ্যের বিভিন্ন প্রান্ত আর দেশের নানা এলাকা থেকে বহু ভক্ত, সাধুসন্ত তারকেশ্বরে পৌঁছচ্ছেন। আয়োজকদের দাবি, প্রায় দেড় হাজার সাধুসন্ত ধর্ম সম্মেলনে যোগ দেবেন। শিবভক্তদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার জন্য রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা করেছে। তারকেশ্বরের পাশাপাশি জল্পেশ মন্দির, জয়ন্তী এলাকাতেও রাখা হয়েছে বাড়তি পরিষেবা।
তারকেশ্বর মন্দির চত্বর, নিমাই তীর্থ ঘাট, আশেপাশের এলাকাকে নতুনভাবে সাজানো হয়েছে। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পথে নির্দিষ্ট দূরত্ব অন্তর সেবাকেন্দ্র থাকবে। সেখানে পানীয় জল, শৌচাগার, চিকিৎসার সুবিধা মিলবে। আবহাওয়া অনুকূলে থাকলে ভক্তদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনাও রয়েছে।
মঙ্গলবার সকালে কলস যাত্রার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়েছে। মন্দিরে পুজোর পর সাধুসন্তরা বালিগড়ির মাঠে পৌঁছবেন। বুধবার থেকে শুরু হবে পাঁচ দিনের মহা রুদ্র যজ্ঞ। ভক্তদের সুবিধার জন্য সারা রাত লোকাল ট্রেন চলবে। পাশাপাশি হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দীঘা, কলকাতা রুটে মহাদেব এক্সপ্রেস নামে বিশেষ সরকারি বাস পরিষেবাও চালু করা হচ্ছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের