নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR আতঙ্কের মধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজে এগোচ্ছে নির্বাচন প্রক্রিয়া। আর তা নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই আবহে সাধারণ মানুষকে সহায়তার বার্তা মুখ্যমন্ত্রীর। বাড়ি বন্ধ থাকলেও নাগরিকদের ছেড়ে দেওয়া হবে না। তৃণমূলের এলাকা পর্যায়ের ক্যাম্প ও হেল্পডেস্ক থেকে সবাইকে প্রতিকূল পরিস্থিতিতেও সহায়তা আশ্বাস মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার থেকে বাংলায় SIR প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ নভেম্বর থেকেই BLO রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। তবে কেউ বাড়িতে না থাকলে সেক্ষেত্রে কি করবে তা বেশ আতঙ্কিত সাধারণ মানুষ। এই নিয়ে আশ্বাসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জোড়াসাঁকোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ' এসআইআরের সময় যদি কেউ বাড়িতে না থাকেন বা নথিপত্র নিয়ে অনিশ্চিত থাকেন তাহলে ভয় পাবেন না। তৃণমূলের এলাকায়-এলাকায় খোলা ক্যাম্প ও হেল্পডেস্ক থাকবে। সেখানে গিয়ে তারা প্রয়োজনীয় দিকনির্দেশ, ফর্ম পূরণে সহায়তা ও দরকারি কাগজ দেখিয়ে আবেদন সম্পন্ন করতে পারবে।'
পাশাপাশি, মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ' অফিশিয়াল বিএলও-দেরই তথ্য দিন সবাইকে দেবেন না। সাধারণ মানুষের নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য করবে তৃণমূল।' ডকুমেন্ট সম্পর্কিত নির্দেশনা হিসেবে মুখ্যমন্ত্রী বলেন, ' আধার কার্ডের সঙ্গে আরও একটি ডকুমেন্ট দিতে হবে। কারও না কারও বাড়ির দলিল দিতে পারবেন। এখন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটি দেখাবেন। স্কুল সার্টিফিকেট থাকলে দেখাবেন।'
বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'নোটবন্দির পর জনবন্দি-গণবন্দি করছে। এনআরসি হতে দেব না। কী করবে? আমার রক্ত নেবে? এত কিছুর পরও যদি নাম বাদ যায়। ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে একটা গান বেঁধে দেব, ধাক্কা-ধাক্কা-ধাক্কা।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা