নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীগ্রই বন্ধ হতে চলেছে বেলঘরিয়া উড়ালপুল। সোদপুর উড়ালপুলে কাজ চলা নিয়ে নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এমতাবস্থায় বেলঘড়িয়া উড়ালপুল বন্ধ হলে দুই প্রান্তের মানুষের যোগাযোগে নতুন করে বড় সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পর সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। আগামী ২৬শে ডিসেম্বর থেকে শুরু হবে কাজ, চলবে টানা তিনমাস পর্যন্ত।
সূত্রের খবর , বেলঘড়িয়া ও সোদপুর উড়ালপুলের মাঝের এই রাস্তা বিটি রোডের সঙ্গে যুক্ত করেছে কল্যাণী হাইওয়ে ও যশোর রোডের। এই পথ ব্যবহার করেই প্রতিদিন চলাচল করে অসংখ্য পণ্যবাহী ভারী ট্রাক, অফিসযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া ও সাধারণ মানুষ। এরপর বেলঘরিয়া উড়ালপুল বন্ধ হলে চরম ভোগান্তির স্বীকার হতে হবে যাত্রীদের। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই সংস্করণের কাজ করা হবে।
উড়ালপুল পরিদর্শনের পর পৌরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন ," মোট সাতটি গার্ডার রয়েছে, যেগুলোর অবস্থা খুবই শোচনীয়। সংস্করণ খুব শীঘ্রই প্রয়োজন। আগামী ২৬ শে ডিসেম্বর কামারহাটি পৌরসভার বোডরুম ঘরে উচ্চ পর্যায়ে সভা হবে সেই সভার পরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হবে বেলঘড়িয়া ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে। যেহেতু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে তাই শিক্ষা দফতরের সঙ্গে কথা বলা হয়েছে। পরীক্ষার্থীদের যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হবে ।"
মঙ্গলবার সকালে উড়ালপুর পরিদর্শনে আসেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, পৌর পরিষদের সদস্যরা, কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি PWD ইঞ্জিনিয়ার, KMDA ইঞ্জিনিয়ার, রেলের প্রতিনিধি, CESC এবং ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে
গ্রাহক ও স্পা কর্তৃপক্ষের বচসা থেকে সংঘর্ষের অভিযোগ
মৃতদেহের পাশ থেকে উদ্ধার আধার-ভোটার কার্ড ও নথিপত্র
তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের
জমি ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধা, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান
এসডিও অফিস চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য
হাতের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত পলাতক
৩০ শে জুন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে
তিন মাস ধরে বন্দি রেখে নির্মম অত্যাচার, লোকদেখানো বিয়ের পর বন্দুক ঠেকিয়ে পরিবারকে হুমকি
মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলা, ব্যাপক তল্লাশির পরও মেলেনি ভানু ভক্তার খোঁজ; শোকস্তব্ধ পরিবার
গোপন সূত্রের খবর পেয়ে মধ্যরাতে অভিযান, পলাতক আরও কয়েকজনের খোঁজে তল্লাশি
বিধানসভায় সাক্ষাতের পরেই নড়েচড়ে বসল পুলিশ
কুলতলিতে গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ল রাস্তায়
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জোরদার তদন্ত
ট্রাক আটক করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল