নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ সামনে আসছে। এবার পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল সদস্য সুরজিৎ মণ্ডল। স্থানীয় মহলে তিনি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি, সরকারি সম্পত্তি দখল ও বিরোধীদের উপর অত্যাচার চালিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে প্রায় ১০ লক্ষ টাকা আদায় করার অভিযোগ রয়েছে সুরজিৎ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারী সেই লেনদেনের প্রমাণও তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। শুধু অর্থ আদায়ই নয়, টাকা দিতে অস্বীকার করলে হুমকি এবং চাপ সৃষ্টি করা হত বলেও অভিযোগ। তদন্তে আরও উঠে এসেছে, পঞ্চায়েত ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম জড়িয়েছে।
পাশাপাশি সরকারি সম্পত্তি দখল এবং বিজেপি কর্মীদের উপর ধারাবাহিক অত্যাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তৃণমূলের প্রভাবশালী নেতা হওয়ায় এতদিন তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি কেউ। সুরজিৎ মণ্ডল হুগলী জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তার স্ত্রী বর্তমানে জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক প্রভাবের জোরে দীর্ঘদিন এলাকায় দাপট বজায় রেখেছিলেন বলে অভিযোগ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের