নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নতুন বছরের শুরুর দিকে ট্রাফিক আইনে বড়সড় বদল। বছরে নির্দিষ্ট কয়েকবার ট্রাফিক আইন ভাঙলে লাইসেন্স নিয়ে বিপাকে পরবেন চালকরা। এমনই বিধান কার্যকর হল সদ্য সংশোধিত মোটর ভেহিকেল রুলসে। নতুন পাস হওয়া আইনের পরই দুর্ঘটনাগুলি কমতে পারে বলে আশাবাদী প্রশাসন।
নতুন নিয়মানুযায়ী , বছরে পাঁচ বা তার বেশি ট্রাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িক ভাবে বাতিল হবে। সেই ক্ষেত্রে লাইসেন্স কতদিনের জন্য সাসপেন্ড থাকবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার আগে চালককে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে।
আগের বছরের কোনও অপরাধ এই হিসেবের মধ্যে ধরা হবে না। এক বছরের মধ্যে নথিভুক্ত হওয়া ট্রাফিক লঙ্ঘনই শুধু ধরা হবে। বর্তমানে মোট ২৪টি ট্রাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে যেকোনও পাঁচটি এক বছরের মধ্যে ঘটলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। লাইসেন্স সাসপেন্ড করা হবে কি না বা করলেও কত দিনের জন্য, সেই সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহণ দফতর বা জেলা পরিবহণ দফতর।
টোল না মেটালেও বড়সড় সমস্যায় পড়তে হতে পারে গাড়ির মালিকদের। সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস, ২০২৬ অনুযায়ী, বকেয়া টোল থাকলে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এমনকি টোল না দিলে আন্তঃরাজ্য গাড়ি স্থানান্তরের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাওয়া যাবে না। গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবীকরণ হবে না বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে জাতীয় পারমিটও দেওয়া হবে না।
উল্লেখ্য , বেশকিছু বেআইনি কার্যকলাপ নথিভুক্ত করা হয়েছে। যেমন , ওভারস্পিড ড্রাইভিং, হেলমেট বা সিটবেল্ট না পরা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, প্রকাশ্য রাস্তায় বেআইনি পার্কিং, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরিসহ ইত্যাদি।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়
ভারতের জন্য খুলছে ইউরোপের দরজা! বড় ঘোষণা কেন্দ্রের
দিল্লিতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস! উদ্ধার ৫ সদ্যোজাত, গ্রেফতার চিকিৎসক-সহ ১৩ জন
দুপুর ২টার কিছু পরে তিনি নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা