নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বৈঠকের পর ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মুনির। পাক সেনাপ্রধানের প্রশংসা আপ্লুত ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমাদের সঙ্গে যে একদল লোক ছিলেন, তাঁদের উদ্দেশ্যে উনি (পাকিস্তানি সেনাপ্রধান মুনির) বলেছেন যে এই মানুষটা (ট্রাম্প) লাখ-লাখ মানুষের জীবন বাঁচিয়েছেন। কারণ উনি একটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। যুদ্ধ চললে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যেত। উনি যেভাবে বলেছেন, সেটা আমার খুব ভালো লেগেছে।“
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “একে অপরের বিরুদ্ধে বড়াই করছিল ভারত এবং পাকিস্তান। আমি দুটি দেশকেই ফোন করেছিলাম। ওরা তখনই সাতটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল। আমি বলেছিলাম যে তোমরা যদি এটাই চাও, তাহলে কোনওরকম বাণিজ্য হবে না। আর যুদ্ধটা থামিয়ে দিলাম। চারদিন ধরে সেই তাণ্ডব চলছিল।“
বৈঠকের পর পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৮০ মিনিটের বৈঠক হয়েছে। নির্ধারিত সময়ের থেকে অন্তত ৩০ মিনিট দেরিতে বৈঠক শুরু হয়েছিল। কারণ, কোনও নির্বাহী আদেশে সই করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প ছাড়াও ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশসচিব মার্কো রুবিয়ো। তবে তাঁদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের