নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মহম্মদবাজারে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন দাবি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর এবার মুখ খুললেন তার স্ত্রী। তার দাবি, উদ্ধার হওয়া বিপুল টাকা বা সোনার সঙ্গে তাদের পরিবারের কোনও সম্পর্ক নেই। বরং বছরখানেক আগে টুলু মণ্ডল নিজেই তালাবন্ধ ট্রাঙ্ক তাদের বাড়িতে রেখে গিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।
এক সময় সরকারি বাসচালকের চাকরি করতেন মিনার মণ্ডল। পরে সেই চাকরি ছেড়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ব্যবসায় যোগ দেন। এরপর অল্প সময়ের মধ্যেই তার আর্থিক অবস্থার পরিবর্তন নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়। তবে বুধবার পুলিশি তল্লাশিতে তার বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি টাকা নগদ ও ১৫ কেজি সোনা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় মিনারকে। গ্রেফতারের পর মিনারের স্ত্রী দাবি করেন, এই বিপুল সম্পদ তাদের নয়। তার কথায়, সংসার এখনও স্বামীর সামান্য পেনশনের টাকাতেই চলত।
মিনারের স্ত্রী জানান, প্রায় এক বছর আগে টুলু মণ্ডল কয়েকটি তালাবন্ধ ট্রাঙ্ক তাদের বাড়িতে রেখে যান। তখন জানানো হয়েছিল, ট্রাঙ্কগুলিতে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। ট্রাঙ্কের চাবিও টুলু মণ্ডলের কাছেই ছিল বলে দাবি তার। ফলে পরিবারের কেউই ভিতরে কী রয়েছে, সে সম্পর্কে কিছু জানতেন না। মিনারের স্ত্রীর আরও দাবি, বুধবার পুলিশ তল্লাশি চালিয়ে ট্রাঙ্ক খুলে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করার পরই প্রথমবার তারা বিষয়টি জানতে পারেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের