নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে চরমে রাজনৈতিক সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “হয়তো কোনও কারণে উনি আমার উপর রুষ্ট হয়েছেন।“ পাল্টা জবাবে দেন বাংলার মুখ্যমন্ত্রীও। এরপরই রাষ্ট্রপতির অপমানে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় মোদি লিখেছেন, “এটি লজ্জাজনক এবং অভুতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে।“
তিনি আরও লিখেছেন, “রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতো হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে।“
শনিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। এই মন্তব্যকে ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এদিকে একই সময় কলকাতার মেট্রো চ্যানেলে ভোটাধিকার রক্ষার দাবিতে ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাষ্ট্রপতির বক্তব্যের জবাব দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “ওনার আজকের অনুষ্ঠানের কথা আমি জানতামই না। এটা কোনও সরকারি অনুষ্ঠান তো নয়, সম্পূর্ণ বেসরকারি। রাজ্যের কোনও ভূমিকা নেই। আমরা কী করব এখানে? আমি এখন ধর্নায় আছি। মানুষ ভোটাধিকার হারাচ্ছেন, তাদের হয়ে লড়াই করছি। এখন তো এটাই আমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় কাজ। আপনি বিজেপির অগ্রাধিকার হতে পারেন, আমার কাছে আমার জনতাই সব।“
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে। আপনি কীভাবে বলেন যে এখানে আদিবাসীদের উন্নয়নে কোনও কাজ হয়নি? বিজেপি শাসিত রাজ্যগুলোয় কী কাজ হয়েছে? কাজের কথা আমাদের বলবেন না। আদিবাসীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার পাশে আছে। এমনকী অলচিকি ভাষাকে সম্মান দিয়েছি আমরা। এখানে ডব্লুবিসিএস পরীক্ষাও দেওয়া যায় অলচিকি ভাষায়। কটা রাজ্যে হয়েছে?”
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শনিবারই তাদের আদালতে তোলা হবে
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা