নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যে ডিম থেরাপি বিতর্ক থামার নামই নেই। একের পর এক তৃণমূল নেতার পর এবার নিশানায় বামফ্রন্ট শিবির। শীতলকুচিতে ডিম হামলার মুখে পড়লেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মৃত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাম নেত্রী।
মঙ্গলবার সকালে শীতলকুচিতে নিহত সিপিএম কর্মী মণ্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। অভিযোগ, গরু কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার কারণে গোরক্ষকদের হামলায় মণ্টুর মৃত্যু হয়েছে। পরিবারকে সমবেদনা জানিয়ে ফেরার পথে শীতলকুচি বাজার এলাকায় তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরপর ডিম আছড়ে পড়ায় গাড়ির কাচ ঢেকে যায় এবং কিছুক্ষণের জন্য গাড়ি থামাতে বাধ্য হন তিনি।
ঘটনার পর নিজেই মোবাইলে ভিডিও রেকর্ড করেন মীনাক্ষী। সেই ভিডিওতে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তার বক্তব্য, 'এটা কি ধরনের আইনের শাসন চলছে। পুলিশের সামনে যে যেমন খুশি নিজেদের মতন করে আইন হাতে তুলে নিয়েছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আশেপাশে সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।'
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে মীনাক্ষী মুখার্জী আরও বলেন, 'পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপির লোকেরা যা খুশি তাই করে বেড়াচ্ছে। পুলিশ আগে তৃণমূলের তাবেদারি করত এখন বিজেপির করছে। সরকার বদল হয়েছে কিন্তু পুলিশের ভূমিকার কোনো পরিবর্তন হয়নি।'
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের