নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দিনের শুরুতেই ফের মেট্রোর ব্লু লাইনে বিপত্তি।টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে কবি সুভাষমুখী যাত্রীরা আটকে পড়েন মাঝপথে। অফিস টাইমে হওয়ায় সমস্যার জেরে ভোগান্তি চরমে পৌঁছয়।

সূত্রের খবর, প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। টিকিট হাতে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে প্ল্যাটফর্মে অস্থির অপেক্ষা, সব জায়গাতেই ভোগান্তির ছবি। অনেককে আবার মেট্রো থেকে নেমে বিকল্প পরিবহণ ধরতে হয়েছে। সবারই অভিযোগ, প্রতিদিন অফিস টাইমেই এ ধরনের বিপত্তি ঘটছে, অথচ স্থায়ী সমাধানের পথ খুঁজছে না কর্তৃপক্ষ।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, কবি সুভাষ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে স্টেশন বন্ধ রাখা হল, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি তারা।
এদিকে, বৃহস্পতিবারের এমন ঘটনায় যাত্রী ক্ষোভ তুঙ্গে। অফিসগামীদের বক্তব্য, “প্রায়ই মেট্রোতে বিভ্রাট হচ্ছে। সবচেয়ে বেশি হয় সকালে, যখন মানুষের ভিড় ও ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে। এতে সময় নষ্ট হয়, চাকরি ও পড়াশোনার ক্ষতি হচ্ছে।” প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহেও দুদিন মেট্রোতে প্রযুক্তিগত ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হয়েছিল। যাত্রীদের অভিযোগ, পরিষেবার মান দ্রুত নামছে, অথচ ভাড়া বেড়েই চলেছে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের