নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR প্রক্রিয়া চলাকালীন তথ্য প্রমাণ গোপনের অভিযোগ উঠেছিল ওমর ফারুকের বিরুদ্ধে। নিজেকে ভারতীয় প্রমাণ করার অনেক চেষ্টা চালিয়েছিলেন। অন্য একজনকে বাবার পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। পুলিশের জালে পাকড়াও হওয়ার পর বুধবার তাকে আদালতে তোলা হয়। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। এবার সেই নিয়ে মন্তব্য করলেন শাসক দলের মন্ত্রী উদয়ন গুহ।
একদিকে ওমর তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। আবার অন্যদিকে , তাকে তৃণমূল ঘনিষ্ঠ বলে উল্লেখ করে বিরোধী শিবির। সেই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন , "গত পঞ্চায়েত নির্বাচনে ওমর ফারুক আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাহলে কিভাবে আমাদের ঘনিষ্ঠ হল। ব্যক্তিগতভাবে দলের কারোর সঙ্গে পরিচিত হতে পারে তবে আমাদের দলের ঘনিষ্ঠ ও নয়। একসঙ্গে একই মঞ্চে ছবি থাকলেই কেউ ঘনিষ্ঠ হয় না। আর আদালতে ওঠার সময় ও যখন আমাদের বিরুদ্ধে আঙুল তুলেছে তাহলে তো আর ঘনিষ্ঠতার কোনো প্রশ্নই উঠছেনা।"
উল্লেখ্য , দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। অবশেষে সাহেবগঞ্জ থানার পুলিশের কাছে পাকড়াও হন তিনি। ওমর দিনহাটার এক ব্যক্তিকে নিজের বাবা দেখিয়ে SIR এনুমারেশন ফর্ম ফিল আপ করেন। এছাড়াও তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন জাল নথিও তৈরি করেছিলেন।তবে ওমর যাকে বাবা হিসেবে দেখিয়েছিলেন সেই ব্যক্তির স্ত্রী পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে তিনি জানান , ওমর ফারুক ব্যাপারী তাঁর পুত্র নন। তার বিরুদ্ধে বৈদেশিক আইনে নির্দিষ্ট ধারা রুজু করা হয়েছে। আদালতে যাওয়ার সময় শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ওমর।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের