নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - চতুর্থী থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় নজর কেড়েছে। পুজো শুরু হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগণার দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলির পুজো। চতুর্থীতে উদয়রাজপুর মধ্যপাড়ার দুর্গোৎসবের শুভ সূচনা করলেন সৌরভ গাঙ্গুলি।
উদয়রাজপুর মধ্যপাড়ার দুর্গোৎসব এবার নাম পেয়েছে সৌরভ গাঙ্গুলির পুজো হিসেবে। প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হওয়ার পর অবশেষে চতুর্থীতে উদ্বোধন পর্ব সারলেন তিনি। প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে শুভ সূচনা করলেন সৌরভ। খবর প্রকাশ্যে আসতেই সকাল থেকে নজর কেড়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সৌরভকে ঘিরে সকলের উন্মাদনা ছিল তুঙ্গে। দাদাকে কাছ থেকে দেখার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাননি তারা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝেই শুভ সূচনা করলেন সৌরভ। পুজোর বিশেষ থিম গান্ধার কোমল।

চতুর্থী থেকেই খুলে দেওয়া হল এই পুজো। সকলে আজ থেকেই প্যান্ডেল পরিদর্শন করতে পারবেন। এই পুজোর প্রধান উপদেষ্টা সৌরভ। ইতিমধ্যেই যারা প্যান্ডেল পরির্দশনে গেছেন গান্ধার কোমলের শিল্পকলা মন ছুঁয়েছে সকলের। প্রত্যেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই ভাবনাকে। শুভ সূচনার পর উপস্থিত দর্শক সহ তার অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা জানান মহারাজ। শুধু তাই নয় ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনাও করেছেন তিনি। সৌরভের নাম জড়ানোয় এই পুজো ঘিরে উত্তেজনা পৌঁছেছে চরম সীমায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের