নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হড়পা বানে বিধ্বস্ত উত্তরবঙ্গের পুনর্গঠনের কাজের অগ্রগতি পর্যালোচনায় ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দমদম বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ওখানে কাজ কেমন চলছে, তা আমি নিজে গিয়ে দেখে আসব। পর্যালোচনা বৈঠকও করব।'
সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। সড়ক, সেতু, ঘরবাড়ি ভেঙে পড়েছে, প্রাণহানিও ঘটেছে বহু মানুষের। মুখ্যমন্ত্রী জানান, “আমরা কেন্দ্রের সাহায্যের অপেক্ষায় বসে নেই। নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষকে যতটা সম্ভব সাহায্য করছি।' তিনি আরও বলেন, 'উদ্ধারকাজে যারা ভূমিকা নিয়েছেন পুলিশ, প্রশাসন, দমকল কর্মী সাধারণ মানুষ তাদের আলাদা করে পুরস্কৃত করা হবে।'
রোহিনীতে মেরামতির কাজ চলছে, যা শেষ হতে আরও ৫-৬ দিন লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, মিরিকের ভেঙে পড়া সেতু সারাতে সময় লাগবে আরও ৭-৮ দিন। তবে পাঙ্খাবাড়ি হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আপাতত চালু আছে।
এছাড়াও, মুখ্যমন্ত্রী তার আগামী কয়েকদিনের কার্যকলাপ সম্পর্কেও বিস্তারিত জানান। গত সপ্তাহের পর ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হাসিমারায় নেমে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর আলিপুরদুয়ারে রাত্রিবাস, সোমবার নাগরাকাটা এবং মঙ্গলবার মিরিক সফর নির্ধারিত রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার পরিস্থিতি নিয়েও প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিংয়ের একাধিক এলাকা পরিদর্শনের পর শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের