নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। জেলাশাসক ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, কোনও ভারতীয় নাগরিকের নাম যেন বাদ না যায়, আবার কোনও বিদেশির নামও যেন ভোটার তালিকায় না থাকে। নথিপত্রের পর্যাপ্ত স্ক্রুটিনি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, নির্বাচন কমিশনের সঙ্গে জেলাশাসকদের বৈঠকে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকদের। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট বলেন, 'ভাববেন না যে দায় এড়িয়ে যেতে পারবেন। আজ না হোক, দু’বছর পরেও কমিশন পদক্ষেপ করতে পারে।' ভুল নথি আপলোডের একাধিক উদাহরণ তুলে ধরা হয় বৈঠকে। কোথাও সংবাদপত্রকে ডকুমেন্ট হিসেবে আপলোড করা হয়েছে, আবার কোথাও পাসপোর্টের বদলে ফাঁকা কাগজ জমা পড়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের উদ্দেশ্য করে এই ধরনের ত্রুটির উদাহরণ দেখিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়। আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে নথি না থাকলে জেলাশাসকরা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠাবেন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টার মধ্যে সব ডিইও-কে নিশ্চিত করতে হবে যে আপলোড হওয়া প্রতিটি নথি অনুমোদিত তালিকা অনুযায়ী রয়েছে। আইটি টিমকেও সময়সীমার পর সিস্টেমে থাকা নথিগুলি পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর একটি ভুল নথিও ধরা পড়লে সংশ্লিষ্ট জেলাশাসককে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের