নিজস্ব প্রতিনিধি , মালদহ - দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই চর্চায় উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে তৃণমূলের নিখোঁজ প্রধান অর্চনা মণ্ডলকে এক ব্যক্তির হাতে নগদ টাকা তুলে দিতে দেখা যাচ্ছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল নিজের হাতে প্রায় ৪ লক্ষ টাকা তুলে দিচ্ছেন পঞ্চায়েত সদস্য নাজমা বিবির স্বামী মোস্তফা শেখের হাতে। সেখানে আরও কয়েকজন উপস্থিত রয়েছেন। ভিডিওতে শোনা যায়, প্রধানের সমর্থনে সদস্যদের ধরে রাখার উদ্দেশ্যেই এই টাকা দেওয়া হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক।
উল্লেখ্য, গত প্রায় ২ মাস ধরে নিখোঁজ রয়েছেন উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে ব্লক প্রশাসন তদন্তও শুরু করেছে। এরই মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিওকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের