নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হওয়ার পর এবার একই ধরনের অনলাইন সংগঠন দেখা গেল পাকিস্তানেও। সেখানে নতুন করে গড়ে উঠেছে ‘ককরোচ আওয়ামি পার্টি’ নামে একটি পেজ। যা সরাসরি দাবি করেছে তারা ভারতীয় আন্দোলন থেকেই অনুপ্রাণিত। ব্যঙ্গাত্মক পরিচিতি নিয়েই নিজেদের কার্যক্রম চালানোর কথা জানিয়েছে এই পেজ।
নতুন এই পেজের বায়োতে স্পষ্টভাবে লেখা রয়েছে, তারা নকল করেছে এবং এতে তাদের কোনো আপত্তি নেই। তাদের মতে, এই পেজের মূল উদ্দেশ্য একই ধরনের সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়া। অল্প সময়ের মধ্যেই পেজটির ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে । আর এই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় তৈরি হয়েছে জোর আলোচনা। লোগোর নকশাতেও ভারতের পেজের সঙ্গে মিল থাকলেও সেখানে পাকিস্তানের জাতীয় রঙ ব্যবহার করা হয়েছে।
ভারতে এই অনলাইন আন্দোলনের সূচনা হয়েছিল একটি মন্তব্যকে কেন্দ্র করে, যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। একটি ব্যঙ্গাত্মক প্রতিবাদের অংশ হিসেবে গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’, যা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পায়। তবে পরে সেই পেজটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়, যা নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়।
ভারতীয় পেজ বন্ধ হওয়ার পরই পাকিস্তানে একই ধাঁচের একাধিক অনলাইন সংগঠন সক্রিয় হয়ে ওঠে। নতুন পেজগুলোর দাবি, তারা জেন জি প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। দুই দেশের সোশ্যাল মিডিয়ায় এই প্রবণতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা