নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্রবার জায়গায় জায়গায় উত্তোলন করা হয় দেশের জাতীয় পতাকা। এদিন নদীয়ার একাধিক জায়গায় সামাজিক সংগঠন থেকে শুরু করে কাউন্সিলর , সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রীদের উদ্যোগে পতাকা উত্তোলন করে পালিত হয় স্বাধীনতা দিবস। এমনকি শান্তিপুরের সামাজিক সংগঠনের তরফে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ।
সূত্রের খবর , ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিপুরের অতি পরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। এদিন শুধু মাল্যদানই নয় , পথচলতি মানুষ , যারা নেতাজি মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে আসেন তাদের প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , এই উদ্যোগের মাধ্যমে স্বাধীনতার সঙ্গে সঙ্গে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সবুজ উন্নয়নের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
অন্যদিকে ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রানাঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বকুলতলায় রাত ১২ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রানাঘাটের পৌরসভার পৌরপতি কোষলদেব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এদিন জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষে স্থানীয় মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
রানাঘাটের পৌরসভার পৌরপতি কোষলদেব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গেজানান , ''প্রতি বছরই আমরা রাত ১২ টায় জাতীয় পতাকা উত্তোলন করি। এই বছরও আমরা একইভাবে স্বাধীনতা দিবস উৎযাপন করলাম। শুক্রবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে , ক্লাব , বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আজ আমরা সবাই একত্রিত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি , আমাদের দেশের অখণ্ডতা , আমাদের দেশের সম্প্রীতি সবকিছু যেন আমরা বজয় রাখতে পারি।''
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের