নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস। স্বপ্নভঙ্গ হল কেএল রাহুলদের। প্রথমবারের মত রঞ্জি ট্রফির খেতাব জিতল জম্মু কাশ্মীর। শুরু থেকে শেষ অবধি একপেশেভাবে জয় পেল আকিব নবিরা। মাঠে বসেই জয় উপভোগ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। চ্যাম্পিয়ন দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
প্রথম ইনিংসে ৫৮৪ রান তোলে জম্মু কাশ্মীর। জবাবে কর্ণাটক শেষ হয়ে যায় ২৯৩ রানে। প্রথম ইনিংসে ২৯১ রানে লিড পাওয়ার সঙ্গে সঙ্গেই জম্মু-কাশ্মীরের রঞ্জি জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। তবে ফলো অনের ঝুঁকি না নিয়ে ফের ব্যাট করতে নামে তারা। দ্বিতীয় ইনিংসে ১১ রানে ২ উইকেট হারিয়ে একটু চাপে পড়ে জম্মু কাশ্মীর।
একপ্রান্ত থেকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকেন কামরান ইকবাল। তার সঙ্গে ছিলেন সাহিল লোতরা।ইকবাল অপরাজিত থাকলেন ১৬০ রানে। লোতরার ব্যাট থেকে এল ১০১ রানের অপরাজিত ইনিংস। ৪ উইকেটের বিনিময়ে ৩৮২ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে জম্মু কাশ্মীর। পঞ্চম দিনের চা বিরতির আগে ৬৩৩ রানে এগিয়ে ছিল জম্মু কাশ্মীর। একসময় এই রান তাড়া করতে পারবেন না বুঝে হার স্বীকার করে কর্ণাটক।
জম্মু কাশ্মীরের তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছে আব্দুল সামাদ। তিনি ১০টি ম্যাচে ৫৭.৫৩ গড়ে ৭৪৮ রান করেছেন। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেছেন। অধিনায়ক পরশ ১০টি ম্যাচে ৪৯.৫৩ গড়ে করেছেন ৬৩৭ রান। ২টি শতরান এবং ৪টি অর্ধশতরান করেছেন পরশ। উইকেটরক্ষক-ব্যাটার কানাহাইয়া ১০টি ম্যাচে ৩৬.৪৬ গড়ে ৪৭৪ রান করেছেন। ১টি শতরান এবং ২টি অর্ধশতরান করেছেন তিনি।
এছাড়া বোলারদের মধ্যে সবচেয়ে সফল আকিব নবি।১০টি ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাত বার। সুনীল ৯টি ম্যাচ খেলে ৩১টি উইকেট নিয়েছেন। দু’বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। যুধবীর ৭টি ম্যাচ খেলে নিয়েছেন ২১টি উইকেট। এক বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল