নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। এরপরই সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করা হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র জোহরান মামদানি। তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মামদানি লিখেছেন, “একতরফাভাবে একটি সার্বভৌম দেশের উপর এহেন আক্রমণ যুদ্ধাপরাধ। শুধু তাই নয়, এটি ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শাসনব্যবস্থা পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা সরাসরি নিউ ইয়র্কবাসীদের উপর প্রভাব ফেলে, যাঁদের মধ্যে রয়েছেন হাজার হাজার ভেনেজুয়েলার নাগরিক। তাঁরা এই শহরকে নিজের বাড়ি বলেন। প্রত্যেক নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমার কর্তব্য। আমরা গোটা পরিস্থিতির নজর রাখছি।“
বলে রাখা ভালো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার রাতে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, “গতকাল আমেরিকা যা অর্জন করেছে, বিশ্বের কোনও দেশ তা পারেনি। অল্প সময়ের মধ্যে ভেনেজুয়েলার সমস্ত সামরিক ক্ষমতা মাটিতে মিশে যায়। আমাদের সেনাবাহিনী রাতের অন্ধকারে ৩০ মিনিটের কম সময়ে মাদুরোকে পাকড়াও করে।“
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...