নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এবার বর্ষা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সক্রিয়। তাই স্বাভাবিকভাবেই দুর্গাপুজো নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার কলকাতা পুরসভায় পুজো প্রস্তুতি বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানালেন, 'পুজোর সময় বৃষ্টি হবেই, তাই আগে থেকেই সবরকম ব্যবস্থা নিতে হবে।'
সূত্রের খবর, দুর্গাপুজোর আগে সোমবার প্রস্তুতি পর্ব নিয়ে বৈঠক করে কলকাতা পুরসভা। সেখানে যেমন বৃষ্টির মধ্যেও পুজোর প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়,পাশপাশি, বৈঠকে উঠে আসে শহরের জল জমার সমস্যা। যেসব রাস্তায় নিয়মিত জল দাঁড়ায়, সেগুলির বিস্তারিত রিপোর্ট চেয়েছে পুরসভা। ওই তথ্যের ভিত্তিতেই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। মেয়র জানান, পুজোর সময় জল জমা রাস্তাগুলিতে পেভার ব্লক কংক্রিট বসানো হবে, যাতে অতিবৃষ্টিতেও মানুষের অসুবিধা না হয়। নিকাশি বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে সব পাম্পিং স্টেশন আগে থেকেই প্রস্তুত রাখতে হবে।
পাশাপাশি, পুরসভার কন্ট্রোল রুম আগেই খোলা থাকবে। অভিযোগ এলে দ্রুত পদক্ষেপ করা হবে। শুধু জল নয়, রাস্তাঘাট মেরামতেও জোর দেওয়া হচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে শহরের সমস্ত রাস্তার প্যাচওয়ার্ক ও মেরামতির কাজ শেষ করতে হবে।
পুজোর সময় ভিড় সামলাতে এবং ভোগান্তি এড়াতে আরও কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের সব সুলভ শৌচালয় ২৪ ঘণ্টা খোলা থাকবে। পুজো কমিটির তৈরি অস্থায়ী শৌচালয়ও সারাদিন খোলা রাখতে হবে। পাশাপাশি, পানীয় জল সরবরাহ যাতে স্বাভাবিক থাকে এবং কোথাও যেন বিঘ্ন না ঘটে, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের