নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা নিয়ে জটিলতার মধ্যেই গুরুত্বপূর্ণ সফরে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। চূড়ান্ত তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে আগামী ৮ মার্চ রাতে কলকাতায় পৌঁছবে কমিশনের ফুল বেঞ্চ। যা রাজ্যের নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গেছে, ৮ মার্চ রবিবার রাতে কলকাতায় পৌঁছবেন ফুল বেঞ্চের সদস্যরা। পরদিন ৯ মার্চ সকাল ১০টা থেকে শুরু হবে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথমেই জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবে কমিশন। এই বৈঠকে ভোটার তালিকা, নির্বাচন প্রক্রিয়া এবং নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত নেওয়া হবে। এরপর দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের মোট ২৪টি সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও আলাদা করে বৈঠকের পরিকল্পনা রয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নোডাল অফিসাররাও। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ বিএলওদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সবশেষে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরবে কমিশন। এই বৈঠকের পরেই ফুল বেঞ্চের সদস্যরা দিল্লি ফিরে যাবেন বলে জানা গেছে। রাজ্যে এখনও প্রায় ৫৬ লক্ষ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় থাকায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই আবহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফর এবং ধারাবাহিক বৈঠকগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের