নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক। কাস্তে-হাতুড়ি ছেড়ে জোড়াফুলের পথে হাঁটতে চলেছেন একদা সিপিএম নেতা প্রতীক উর রহমান। আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তার উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে।
শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনিক বৈঠকে দেখা যায় প্রতীক উর রহমানকে। বৈঠকের আগে বা পরে অন্য কোনও নেতার সঙ্গে তিনি কথা বলেননি বলেই জানা গেছে। সরাসরি অভিষেকের সঙ্গেই তার আলাপচারিতা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। উল্লেখযোগ্য বিষয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে লড়েছিলেন প্রতীক উর রহমান।
সম্প্রতি সিপিএম থেকে পদত্যাগ করেছিলেন যুবনেতা প্রতীক উর রহমান। আর তারপর থেকেই প্রতীকের তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। আর নির্বাচনের আগে প্রতীকের দল বদল সিপিএমের জন্য বড় ধাক্কা হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের