নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার – আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটমুখী বাংলায় গাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। আলিপুরদুয়ারে নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার হয় তাড়া তাড়া নোটের বান্ডিল। চক্ষু চরকগাছ পুলিশের। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, এদিন আলিপুরদুয়ারে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। অসমের নম্বর প্লেট লাগানো ছিল গাড়িতে। এরপরই থামানো হয় সন্দেহভাজন গাড়িটি। গাড়ির ভিতরের অংশ খুলতেই বেরিয়ে এল মোটা মোটা টাকার বান্ডিল। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরই আলিপুরদুয়ারে হদিশ মিলল টাকা ভর্তি গাড়ির।
গাড়িটি অসমের রেশন ডিলার, সুপারির ব্যবসায়ী বিকেন ঈশ্বরারি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি জানান কীভাবে গাড়ির ভিতরে টাকা এল, তা জানা নেই তাঁর। এমনটাই দাবি করেছেন অসমের ব্যবসায়ী। এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কত পরিমাণ টাকা রয়েছে। বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোথা থেকে এল এত টাকা? কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল? এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের