নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে শনিবার থেকে শুরু হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে এই কর্মসূচির মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করা ও ভোটের আগে জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। রবিবার ও সোমবার মিলিয়ে মোট ৯টি জায়গা থেকে যাত্রা শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
রবিবার প্রথম দফায় কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা ও কুলটি থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা হচ্ছে। গড়বেতার কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুলটিতে যাত্রায় অংশ নেবে স্মৃতি ইরানি ও দিলীপ ঘোষ।
অপরদিকে, কৃষ্ণনগরের কর্মসূচিতে থাকবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। অন্যদিকে কোচবিহারে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মার্চ মাসে রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থান থেকে একযোগে আরও বড় আকারে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করার পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ি থেকে যাত্রার সূচনা করবেন নিতীন নবীন। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন শমীক ভট্টাচার্য ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় ১ মার্চ থেকে শুরু হবে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। কাঁথি থেকে যাত্রা শুরু হয়ে তা যাবে নন্দীগ্রাম ও চণ্ডীপুরে। বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করা ও রাজ্য জুড়ে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই বিজেপির এই ‘পরিবর্তন যাত্রা’।
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা