নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের আশ্রমের সামনে বড়সড় ভাঙন। নদীগর্ভে ভেঙে তলিয়ে গেল বেশ কিছু অংশ। ভরা কোটালের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান সেচ দফতর সহ প্রশাসনের আধিকারিকরা। মন্দির সহ আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরেই সমুদ্রের প্রবল ঢেউয়ের ধাক্কায় কপিলমুনি মন্দির সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিটি জোয়ারের সঙ্গে নদীবাঁধ সহ সমুদ্রতট আরও দুর্বল হয়ে পড়ায় মন্দিরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা সহ গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেচ দপ্তরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। স্থানীয়দের দাবি, প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রাজু মন্ডলের বক্তব্য,'গত ১৫ বছর ধরে উন্নয়নের নামে কেবল অস্থায়ী কাজ বা বল্লা পুঁতে রাখা হয়েছে। কোনো স্থায়ী নদী বাঁধ তৈরি হয়নি। গঙ্গাসাগরের নাগরিক হিসেবে আমাদের দাবি, এবার নদীর বাঁধ স্থায়ী করা হোক। দ্রুত স্থায়ী কাজ শুরুর লক্ষ্যে প্রশাসন সহ স্থানীয় অধিবাসীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে এই বাঁধটিকে কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের