নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভরসন্ধ্যায় আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল খড়দহের বন্দিপুর। বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে মুহূর্তে আতঙ্ক ছড়াল ঠাকুর কলোনিতে। কিভাবে এই বিস্ফোরণ হল ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সূত্রের খবর , উত্তর ২৪ পরগনার খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের ঠাকুর কলোনির বাসিন্দা অভিজিৎ সিংয়ের বাড়ি থেকেই রবিবার সন্ধ্যায় শোনা যায় বিকট শব্দ। স্থানীয়রা প্রথমে ভূমিকম্প ভেবেছিলেন, পরে বাইরে বেরিয়ে দেখতে পান উড়ে গিয়েছে বাড়ির টিনের ছাউনি, ভাঙাচোরা হয়ে পড়েছে ঘরের একাংশ। আতঙ্কগ্রস্ত বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন রহড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, সম্পূর্ণভাবে লন্ডভন্ড বাড়িটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টিনের অংশ দূর পর্যন্ত ছিটকে গিয়েছে। আশেপাশের বাড়ির জানলা ভেঙে পড়েছে। কিন্তু বিস্ফোরণের সময় বাড়ির মালিক অভিজিৎ সিং কোথায় ছিলেন, তা জানা যায়নি।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাড়িতে প্রচুর পরিমাণে বারুদ মজুত করা ছিল। সেখান থেকেই কোনওভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে এত বিপজ্জনক উপকরণ কেন রাখা হয়েছিল বাড়িতে? তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ' আমাদের কাছে খবর যায় ঘটনাস্থলে এসে দেখি একটা বিস্ফোরণ হয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে বাড়িতে বারুদ মজুত করা ছিল সেটা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর বেশি এখনও কিছু জানা যায়নি। বাড়ি থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করা হচ্ছে সেটা ফরেনসিক করার পরেই সবটা জানা যাবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এখনও। সবটা খতিয়ে দেখছে পুলিশ।'
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের