নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্রে হোটেলে রাত্রিবাস। কসবা রাজডাঙ্গা হোটেলে খুন চক্রে উঠে আসল চাঞ্চল্যকর তথ্য। খুনের ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার দুপুরে কসবা রাজডাঙার একটি হোটেল থেকে উদ্ধার হয় আদর্শ লোসালকার নগ্ন দেহ। মাথায় গুরুতর আঘাত, হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে ছিল দেহ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় কসবা থানার পুলিশ, সঙ্গে ডগ স্কোয়াড ও ফরেন্সিক দল। বীরভূমের বাসিন্দা আদর্শ শুক্রবার রাতে আরও দুই সঙ্গী ধ্রুব মিত্র ও কমল সাহার সঙ্গে হোটেলে উঠেছিলেন। গভীর রাতে এক মহিলা ও এক পুরুষ হোটেল ছাড়লেও ফিরে আসেনি তারা। শনিবার দুপুরে উদ্ধার হয় আদর্শের মৃতদেহ।
দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই আদর্শের দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, কমল ও ধ্রুব একটি ভুয়ো ডেটিং অ্যাপ চক্রের সঙ্গে যুক্ত। সেই অ্যাপেই কমলের সঙ্গে পরিচয় হয় আদর্শের এবং এরপর হোটেলে দেখা করার পরিকল্পনা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলে কোনও আর্থিক লেনদেন বা টাকার দাবি ঘিরেই বিবাদ বাঁধে। তা ক্রমে হাতাহাতিতে গড়ায়।
হাতাহাতির মুহূর্তে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে মাথায় গুরুতর চোট পান আদর্শ। এরপরেই অভিযুক্তরা তার হাত - পা বেঁধে রেখে শ্বাসরোধ করে খুন করে। ইতিমধ্যেই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর নেপথ্যে আসলে কি কারণ সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের