6a4a3d1342755_WhatsApp Image 2026-07-05 at 16.46.02
জুলাই ০৫, ২০২৬ দুপুর ০৪:৫৭ IST

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চিটিংবাজি , বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক মহিলা। স্বরূপনগর বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, আবেদন করার পরও এখনও তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছয়নি। দ্রুত টাকা দেওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাসের প্রথম দিনেই অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে। কিন্তু হাজার হাজার যোগ্য মহিলা এখনও সেই টাকা পাননি। নিয়ম মেনে অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করা হয়েছিল। তারপরও অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। যারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তারাই টাকা পেয়েছেন। অথচ প্রকৃত উপভোক্তারা এখনও বঞ্চিত। এই ক্ষোভেই স্বরূপনগর বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মহিলারা। দ্রুত সমস্যার সমাধান করে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি জানান তারা। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী শিখা মণ্ডলের বক্তব্য,'প্রথম মাসে আমরা এই প্রকল্পের টাকা পেলেও চলতি মাসে কোনো টাকা পাইনি। এই সমস্যার বিষয়ে আমরা বিডিও সাহেবের সাথে যোগাযোগ করলে বিডিও জানান যে, আমাদের পোর্টাল তুলে নেওয়া হয়েছে। এতে প্রশাসনের কিছু করার নেই। আমরা নিজেরা এই সাহায্যের প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হচ্ছি। অথচ যাদের ভোটার তালিকায় নাম নেই, কিংবা যাদের পাকা বাড়ি  রয়েছে তারা ঠিকই টাকা পাচ্ছে। আমরা গরিব মানুষ হওয়া সত্ত্বেও কেন আমাদের টাকা বন্ধ হল'।  

বিক্ষোভকারী পায়েল মন্ডল বিশ্বাস বলেন,'আমি গত ৩ তারিখে অফলাইন, ৮ তারিখে অনলাইন ফর্ম ফিলাপ করেছিলাম। এক মাস হয়ে গেলেও আমি প্রাপ্য কোনো টাকা পাইনি। এক মাসের মধ্যেও কি তাদের ফর্ম চেক করার সময় হয়নি। প্রশাসন যদি টাকা দিতে চায় তাহলে দিক। না দিলে যেন পুরো পোর্টালটাই বন্ধ করে দেয়। প্রকৃত যোগ্য মানুষেরা টাকা পাচ্ছেন না অথচ যারা চাকরি করেন কিংবা আইসিডিএস কর্মী তাদের অ্যাকাউন্টে ঠিকই আগে টাকা ঢুকে যাচ্ছে। সাধারণ মানুষের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না'।

আরও পড়ুন

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের