নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় দেড় মাস ধরে চলা বিশেষ নিবিড় সংশোধন পর্বের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়তেই রাজ্য রাজনীতিতে তৎপরতা বাড়ল। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়ার খবরে নড়েচড়ে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যজুড়ে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। তালিকায় জায়গা পেয়েছেন মোট ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন ভোটার। খসড়া তালিকায় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশন, অর্থাৎ ২০৭ নম্বর বুথ থেকে ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে। এমনকি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট প্রায় ৪৪ হাজার ভোটারের নাম বাদ পড়ার কথাও সামনে এসেছে।
কমিশনের এই তথ্য সামনে আসতেই কালীঘাটে তৃণমূলের BLA- 2 সদস্য সহ কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, 'শোনা যাচ্ছে ৪৪ হাজারের নাম বাদ পড়েছে, খুঁটিয়ে চেক করুন। যত নাম বাদ পড়েছে, তা আবার খুঁটিয়ে দেখুন।' BLA - 2 দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বার্তা দেন, ' সব স্ক্রুটিনি করুন, কেন নাম বাদ পড়েছে? পার্ট ধরে চেক করুন। শুনানি পর্বে এলাকার মানুষের পাশে থাকতে হবে। সাহায্য করতে হবে, দরকার পড়লে বাড়ি বাড়ি যান।'
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের