নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল চাপড়া এলাকা। ঝুলন্ত দেহ উদ্ধারের পর মিথ্যা মামলার চাপ সহ টাকা দাবির অভিযোগ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কের জেরেই কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চাপড়া থানার এলেমনগর মিশন সংলগ্ন এলাকায় একটি নিমগাছে ঝুলন্ত অবস্থায় ৩৫ বছর বয়সী সাইদুল শেখ নামে এক যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ওই যুবকের কাছে টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ । সেই মানসিক চাপের জেরেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
ঘটনা প্রসঙ্গে সাহানা পারভীন খাতুনের বক্তব্য,'আমরা সকাল থেকে খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো খোঁজ পাইনি। আমাদের কাছে পরে ফোন আসে। ঝুলন্ত অবস্থায় এই বডিটি পাওয়া যায়। বডি আমরা তুলতে দেবোনা বলেই বিক্ষোভ করছি। আগে পুলিশ মিডিয়া উপযুক্ত ব্যবস্থা নিক'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের