নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাণিজ্যিক রান্নার গ্যাসের তীব্র সংকটের জেরে এবার ভোগ পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল তমলুক বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ। ঘটনায় উদ্বেগ ও হতাশা ছড়িয়েছে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সতীর ৫১ পীঠের অন্যতম এই পবিত্র তীর্থস্থান। প্রতিদিন নিয়ম করে দেবীর জন্য ভোগ প্রস্তুত করা হয়। পাশাপাশি প্রতিনিয়ত প্রায় ৫০০ থেকে ৮০০ পুণ্যার্থী সেই প্রসাদ গ্রহণ করেন। কিন্তু সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে সেই ব্যবস্থা বজায় রাখা কার্যত কঠিন হয়ে পড়েছে। তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ মার্চের পর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য দেবীর ভোগ বিতরণ আপাতত বন্ধ রাখা হবে।

কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাঁরা আগাম প্রসাদের বুকিং করেছিলেন তাঁদেরও ফোন করে বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিষেবা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পুণ্যার্থীদের জন্য প্রসাদ বিতরণ শুরু করা হবে বলেও জানানো হয়েছে।
দর্শনার্থী মিঠু কান্ডার বলেন, 'ভোগ বন্ধের সিদ্ধান্ত আমি সমর্থন করি না। হোটেলগুলো বন্ধ হলেও অসুবিধা নেই, কিন্তু দেবীর মন্দিরে রান্না বন্ধ হওয়া উচিত নয়। আমরা অনেক আশা নিয়ে এখানে এসে প্রসাদ গ্রহণ করি। সেই সুযোগ বন্ধ হয়ে গেলে সবারই খারাপ লাগবে'।

অন্য এক দর্শনার্থী বন্দনা মুখার্জী জানান, 'আমি কলকাতা থেকে এসেছি। আমার মা কিছুদিন আগে স্বপ্নে দেবীর নির্দেশ পেয়েছিলেন। আগে কখনও এখানে আসিনি। বিভিন্ন ব্লগারের ভিডিও দেখে এই তীর্থস্থানে এসেছি। সুন্দরভাবে পূজা দিলাম। ভোগ বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের জন্য তা বড় ক্ষতি হবে। বহু দূর থেকে মানুষ আশা নিয়ে এখানে প্রসাদ নিতে আসেন'।
মন্দির কমিটির সদস্য শিবাজী অধিকারী বলেন, '২ বছর আগেও এখানে কাঠের জ্বালানিতে রান্না হত। বর্তমানে সম্পূর্ণ রান্নার ব্যবস্থা গ্যাসের উপর নির্ভরশীল। দেবীর মূল ভোগের আয়োজন আমাদের যেকোনোভাবে বজায় রাখতে হবে। পরিস্থিতির চাপে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এর জন্য আমরাও দুঃখিত'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের