নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : রাজ্যে সরকার পরিবর্তনের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। এই উদ্যোগের সূচনাকে স্মরণীয় করে রাখতে দিনহাটা এনবিএসটিসি বাস টার্মিনালে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত মহিলা যাত্রীদের হাতে প্রতীকী টিকিট ও চকলেট তুলে দেন বিধায়ক অজয় রায়। ফলে বাসস্ট্যান্ড চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। পরিষেবার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে রবিবার সকালে দিনহাটা বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক অজয় রায়। তিনি মহিলা যাত্রীদের হাতে প্রতীকীভাবে ফ্রি টিকিট তুলে দিয়ে নতুন প্রকল্পের শুভ সূচনা করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত এই সুবিধা পেতে কোনও বিশেষ কার্ডের প্রয়োজন হবে না। বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়েই মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। ভবিষ্যতে এই প্রকল্পের জন্য পৃথক ‘বাস কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
সরকারের দাবি, কর্মজীবী মহিলা, ছাত্রী, গৃহবধূ-সহ সমাজের বিভিন্ন স্তরের নারীদের দৈনন্দিন যাতায়াতের খরচ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বহু পরিবারের আর্থিক সাশ্রয় হবে বলেও মনে করা হচ্ছে।
এদিন বাসস্ট্যান্ডে উপস্থিত মহিলা যাত্রীরা নতুন পরিষেবাকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, প্রতিদিনের যাতায়াতে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হবে, যা সংসারের অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে।
এই প্রসঙ্গে বিধায়ক অজয় রায় বলেন, “নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠনের পর তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। মহিলাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিদিন যাতায়াতকারী লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হবেন এবং তাঁদের আর্থিক চাপ অনেকটাই কমবে।”
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের