নিজস্ব প্রতিনিধি, কলকাতা – নির্ধারিত সূচি মেনেই রবিবার অসম সফর সেরে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা। বিমানবন্দর থেকে তাঁর ২৪ গাড়ির কনভয় চলে যায় সোজা রাজভবনে। সোমবার শুরু হচ্ছে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'। এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মোদি রাজভবনে ও রাজনাথ সিং ফোর্ট উইলিয়ামে রাত্রিবাস করেন। ফোর্ট উইলিয়ামে শুরু হতে চলেছে ৩ দিনের গুরুত্বপূর্ণ সেনা সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান, সেনা, বায়ুসেনা, নৌসেনার প্রধান এবং প্রতিরক্ষাসচিব সহ মন্ত্রকের শীর্ষকর্তারা।
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত, পূর্বাঞ্চলে নেপালের সঙ্গে বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। সীমান্ত নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকের মূল লক্ষ্য ভারতের সশস্ত্র বাহিনীর ‘সংস্কার, রূপান্তর ও পরিবর্তন’ বিষয়ে মতবিনিময়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের