নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিলেন মহিলা আইনজীবী। অভিযুক্ত বারাসাতের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর অরুন ভৌমিক। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় পুলিশ প্রশাসন সক্রিয় হতেই এবার আইনের জালে জড়ালেন এই দাপুটে শাসকনেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গেছে সমগ্র জেলা জুড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক জেলায় ব্যাপক অশান্তির খবর সামনে এসেছিল।
বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছিল যে তাদের বহু কর্মী-সমর্থক আক্রান্ত হয়েছেন। এই সমস্ত ঘটনার নেপথ্যে তৃণমূলের শীর্ষ স্তরের একাংশের সরাসরি মদত রয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই সেই সমস্ত পুরনো অভিযোগের ফাইল খুলে নতুন করে তৎপরতা শুরু করেছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় বারাসাত থানার ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী অতর্কিতে হানা দিয়ে ওই নেতাকে আটক করে।
বৃহস্পতিবার তাকে বারাসাত আদালতে পেশ করার সময় সেখানে এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। এজলাস চত্বরে উপস্থিত পেশায় আইনজীবী এক নারী প্রকাশ্যেই ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চিৎকার করতে থাকেন। ওই মহিলার অভিযোগ, বিগত ১০ বছর ধরে এই প্রভাবশালী ব্যক্তিত্ব তাকে নানাভাবে উত্যক্ত করেছেন। বিভিন্ন সময়ে অত্যন্ত নোংরা কথা বলে হেনস্থা চালিয়েছেন। এই ঘটনায় ধৃতের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষও।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের