নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১০০ দিনের কাজ প্রকল্প ঘিরে কেন্দ্র–রাজ্য টানাপোড়েনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রাজপথ। বুধবার রাজভবন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। মহাত্মা গান্ধীর নাম ১০০ দিনের কাজ থেকে বাদ দেওয়া সহ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য অর্থ না দেওয়ার অভিযোগে এই কর্মসূচি শুরু হয়।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগা থেকে গান্ধীজির নাম বাদ দেয়। আর কেন্দ্রের এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে বঙ্গ রাজনীতিতে। এবার এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমে সরব রয়েছে প্রদেশ কংগ্রেস। বুধবার কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক রাজভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। তাদের দাবি, একদিকে যেমন কেন্দ্রকে অবিলম্বে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। একইসঙ্গে, এই প্রকল্পে অর্থ খরচের বিষয়ে রাজ্য সরকারকেও অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। তবে এই মিছিল রাজভবনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বসানো হয়। কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। মুহূর্তের মধ্যেই রাজভবন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার-সহ একাধিক কংগ্রেস কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের