নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনের আবেদনের রায়দান স্থগিত রাখলেন বিচারক। আগামী মঙ্গলবার এই মামলায় রায় শোনাবে আদালত। এদিনের শুনানিতে ইডির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক।
সূত্রের খবর, ২০২৪ সালে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা ও একাধিক নথি উদ্ধার হয়েছিল। সেগুলো নিয়েই ইডির দাবি, হেফাজতে নিয়ে তদন্তে অজানা লিঙ্ক খুঁজে বের করা জরুরি। শুক্রবার আদালতে শুনানির সময় ইডিকে কঠোর প্রশ্ন ছুড়ে দেন বিচারক শুভেন্দু সাহা। তিনি ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদীকে সরাসরি জিজ্ঞাসা করেন, '১১ মাস কী করছিলেন?'
ইডির পক্ষ থেকে আরও সওয়াল করা হয় যে, চন্দ্রনাথ রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় তদন্তে বাধা দিতে পারেন। তাই তাকে ৭ দিনের হেফাজতে নেওয়া প্রয়োজন। পাল্টা চন্দ্রনাথের আইনজীবী হেফাজতের বিরোধিতা করে জানান, নথি জমা দিতে দেরি হয়নি এবং ইডির অভিযোগ ভিত্তিহীন।
আদালত থেকে বেরিয়ে চন্দ্রনাথ বলেন, 'বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।' বিচারকের পক্ষ থেকে ইডিকে কটাক্ষ করে বলা হয়, মার্চ ২০২৪-এই সার্চ অপারেশন করে নথি পাওয়া গিয়েছিল। তবে এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন ইডির বিশেষ আদালত চন্দ্রনাথ সিংয়ের মামলায় রায়দানে স্থগিতাদেশ দেয়। আগামী মঙ্গলবার দুপুর দুটোয় এই মামলার রায়দন হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের