নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১২ ঘণ্টা পেরিয়েও আগুনের লেলিহান শিখা থামেনি। সোমবার ভোররাতে আনন্দপুরের গোডাউনে লাগা বিধ্বংসী আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে ৭ জনের মৃত্যু। ক্রমেই এই ঘটনা পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ে।
সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ আনন্দপুরের গোডাউনে আগুন লাগে। তার পর থেকে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও এখনও একাধিক জায়গায় আগুন জ্বলছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে থাকা আরও ২০ জন কর্মী নিখোঁজ রয়েছেন।
এই ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান এলাকার সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, ' আমরা সকলের পাশেই আছি। বিভ্রান্তি না ছড়ানোর জন্য এখনই নিখোঁজের নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়। জেসিবি আসছে। যাবতীয় সহযোগিতা করা হবে। মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন সরকারের তরফেও সমস্ত রকম সহায়তা করা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের