6a48c9319801f_Gallery_1783154789292
জুলাই ০৪, ২০২৬ দুপুর ০২:২০ IST

১২৬ দিন পর খামেনেইয়ের দাফন! ইসলামী রীতিতে বিরল ঘটনা, কারণ জানাল ইরান

নিজস্ব প্রতিনিধি , তেহরান - মৃত্যুর ১২৬ দিন পর আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন শুরু করল ইরান। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার দেহাবশেষ ইতিমধ্যেই তেহরানে পৌঁছেছে। রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। সেখানে চলছে শেষ শ্রদ্ধা জানানোর পর্ব। তবে মৃত্যুর চার মাস পরও কেন তাঁকে সমাহিত করা হয়নি, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনেই। তাঁর মৃত্যুর পর দ্রুত অস্থির হয়ে ওঠে ইরানের পরিস্থিতি। কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জায়গায় হামলা চলতে থাকে। নিরাপত্তা পরিস্থিতিও ছিল অত্যন্ত সংকটজনক। সেই কারণেই শেষকৃত্য পিছিয়ে দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

ইসলামি রীতি অনুযায়ী সাধারণত মৃত্যুর পর খুব দ্রুত দাফনের কাজ সম্পন্ন করা হয়। তাই এত দীর্ঘ বিলম্ব স্বাভাবিকভাবেই কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। খামেনেইয়ের মৃত্যুর পর নানা গুঞ্জনও ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁকে অস্থায়ীভাবে কোথাও কবর দেওয়া হয়েছিল। তবে সেই দাবি খারিজ করেছে ইরান প্রশাসন। সরকারের বক্তব্য, ধর্মীয় নিয়ম মেনেই মরদেহ সংরক্ষণ করা হয়েছিল। কোনও ক্ষেত্রেই নিয়ম ভঙ্গ করা হয়নি।

ইসলামে সাধারণভাবে রাসায়নিক পদ্ধতিতে মরদেহ সংরক্ষণের অনুমতি নেই। তাই খামেনেইয়ের দেহে কোনও ধরনের এমবামিং করা হয়নি বলে জানায় প্রশাসন। সূত্রের খবর, তাঁর মরদেহ হিমাগারে রাখা হয়েছিল। শিয়া ধর্মীয় আইন বিশেষ পরিস্থিতিতে দাফনে বিলম্বের অনুমতি দেয়। প্রয়োজন হলে নির্দিষ্ট সময় পর্যন্ত হিমাগারে মরদেহ সংরক্ষণও করা যায়। ইরানের ধর্মীয় নেতাদের দাবি, যুদ্ধকালীন অবস্থা ও নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বর্তমানে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাখা হয়েছে খামেনেইয়ের কফিন। প্রধান প্রার্থনাকক্ষে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ, আন্তর্জাতিক প্রতিনিধি-সহ বিশিষ্ট অতিথিরা সেখানে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা তেহরানে পৌঁছাতে শুরু করেছেন। ভারত থেকেও একটি প্রতিনিধিদল গিয়েছে। ভারত সরকারের দুই প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

পাশাপাশি ইরানের আমন্ত্রণে একটি সর্বদলীয় প্রতিনিধিদলও তেহরান সফর করছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই সফরে যাননি। তাঁর পরিবর্তে উপস্থিত হয়েছেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। ৪ মাসেরও বেশি সময় পর শুরু হওয়া এই অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে ইরানজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও। তেহরানের এই আয়োজন এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের