নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য সরকারের ‘পাঁচালি’ ও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উন্নয়ন খতিয়ানকে ‘হতশ্রীর পাঁচালি’ বলে কটাক্ষ করেন তিনি। তার দাবি, 'রাজ্যে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে, এতে এমন প্রচারণা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।'
সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৪ বছরের প্রশাসনিক কাজের হিসেব তুলে ধরে আনুষ্ঠানিকভাবে 'উন্নয়নের পাঁচালি' নাম দেন। একইসঙ্গে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে আসা আবেদনগুলি দুমাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। তার পাল্টা জবাব হিসেবেই সোমবার শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ। বিরোধী দলনেতার অভিযোগ, গোটা রাজ্যে ঠিকাদারদের বড় অংশই এই কাজ গ্রহণ করতে চাইছেন না।
তার দাবি, '৭ হাজার কোটি টাকার আবেদন এলেও সরকার মাত্র ৭০০ কোটি টাকার কাজ জোর করে করাচ্ছে। মাত্র ১০ শতাংশ বরাদ্দ হয়েছে।' ঠিকাদারদের উদ্দেশ্যে তার সতর্কবার্তা, ' বর্তমান সরকার ভোটের মুখে ঠিকাদারদের ‘ঠকানোর’ চেষ্টা করছে, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে এই প্রকল্পের বিতর্কিত কাজের বিল পরিশোধ করা হবে না।'
এছাড়া কেন্দ্রীয় অনুদান বন্ধ হলেও রাজ্য সরকার উন্নয়ন করছে এই প্রচার কর্মসূচিরও সমালোচনা করেন শুভেন্দু। তিনি জানান, জেলাশাসক, বিডিও এবং পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকায় ঘুরে শাসকদলের প্রচার করবেন। এই সভাগুলিতে সাধারণ মানুষকে প্রশ্ন তুলতে আহ্বান জানান তিনি, ' সাধারণ মানুষকে বলবো মুখ্যমন্ত্রীর এই সভাগুলোতে গিয়ে প্রশ্ন করবেন কেন ৮২০০ স্কুল বন্ধ হল? “কেন ৬৮৮৮ শিল্প রাজ্য ছাড়ল? কেন মহিলাদের রাতে বেরোতে মানা করা হল? কেন অভয়ার মতো ঘটনা ঘটছে?'
১০০ দিনের কাজ বন্ধের অভিযোগেও তৃণমূল সরকারের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন শুভেন্দু। তিনি দাবি করেন, রাজ্যে এই প্রকল্পে সীমাহীন দুর্নীতি হয়েছে। তার বক্তব্য, ' ১০০ দিনের কাজের আমরা বিরোধী নই। কাজ হোক, পরিচ্ছন্নভাবে হোক। কিন্তু ভুয়ো জব কার্ডে কয়েক হাজার কোটি টাকা উঠেছে। দেশে সবচেয়ে কম মাত্র ৬২.৯% জব কার্ডের আধার অথেনটিকেশন হয়েছে পশ্চিমবঙ্গে, যা ভুয়ো কার্ডের নেটওয়ার্কের প্রমাণ।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের