নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি বিতর্কে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল কংগ্রেসেরই বিধায়কদের স্বাক্ষর জাল করে বিরোধী দলনেতা সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে সোমবার নবান্ন থেকে সরাসরি শাসকবিরোধী দলকে নিশানা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, মোট ১৪ জন তৃণমূল বিধায়কের স্বাক্ষরে জালিয়াতি হয়েছে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলার সঙ্গে রাজ্য সরকারের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। তার দাবি, তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই থানায় মামলা দায়ের হয়। সেই অভিযোগের পর তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'একজনের হয়ে আরেকজন কখনও সই করতে পারেন না। আইন এবং বিধানসভার নিয়ম অনুযায়ী এটি গুরুতর বিষয়।'
শুভেন্দু অধিকারী দাবি করেন, তদন্তে উঠে এসেছে মোট ১৪ জন বিধায়কের স্বাক্ষর নিয়ে প্রশ্ন রয়েছে। এর মধ্যে রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বাদে বাকি ১৩ জনকে নোটিশ পাঠিয়েছে সিআইডি। তিনি আরও বলেন, তৃণমূলের তিন বিধায়ক বাহারুল ইসলাম, অরূপ রায় এবং শুভাশিস দাস তদন্তকারীদের কাছে জানিয়েছেন যে সংশ্লিষ্ট নথিতে থাকা স্বাক্ষর তাদের নয়। ফলে জালিয়াতির অভিযোগ আরও জোরালো হয়েছে বলেই তার মত।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের