নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১৫ বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে বাংলায় শুরু হতে চলেছে এক নতুন প্রশাসনিক যুগ। বিজেপির ঐতিহাসিক জয়ের পর বদলে যাচ্ছে শুধু ক্ষমতার সমীকরণ নয়, পাল্টে যাচ্ছে রাজ্যের প্রশাসনিক কেন্দ্রগুলির চেহারাও। নতুন সরকারের শপথের আগেই গেরুয়া আলোয় সেজে উঠছে বিধানসভা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর শনিবার রবীন্দ্রজয়ন্তীর দিন নতুন সরকার গঠনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণের আগে থেকেই বদলে যেতে শুরু করেছে বিধানসভা ভবনের অন্দরমহল। বিধানসভা ভবনের বাইরের অংশ গেরুয়া আলোয় সাজানো হচ্ছে। ভিতরে চলছে প্রশাসনিক পুনর্বিন্যাস।
বিদায়ী মন্ত্রীদের নামফলক ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে। সরানো হয়েছে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামফলকও। আপাতত শুধুমাত্র স্পিকার ও মুখ্যমন্ত্রীর পুরনো ফলক রাখা হয়েছে। শনিবারের পর নতুন মুখ্যমন্ত্রী ও স্পিকারের নাম সেখানে বসানো হবে বলে জানা গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিধানসভার একটি অংশে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী দফতর।
মুখ্যমন্ত্রীর ঘর থেকে বাগানের দিকে যাতায়াতের জন্য নতুন স্থায়ী র্যাম্পও নির্মাণ করা হচ্ছে। লালচে রঙের সেই র্যাম্প ইতিমধ্যেই নজর কেড়েছে। ব্রিগেডে শপথ অনুষ্ঠানের পরই প্রতীকী ভাবে বিধানসভায় আসতে পারেন ভাবী মুখ্যমন্ত্রী। শনিবার থেকেই খুলে দেওয়া হবে এতদিন বন্ধ থাকা একাধিক ঘর। প্রশাসনিক কাজ চালানোর জন্য কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।
নৌসেনার শক্তি বাড়ালেন মোদি
আরজি কর হাসপাতালেও জল ঢুকে যায়
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা