নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল হতে চলেছে এসএসসি নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার আগেই বিরোধী দলের পক্ষ থেকে ফের দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। যদিও এসএসসির পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ ভাবে খারিজ করা হয়েছে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দীর্ঘ ৯ বছর পর আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর হতে চলেছে এসএসসি নিয়োগ প্রক্রিয়া। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১৮০৬ জন প্রার্থীকে দাগি বলে চিহ্নিত করা হয়েছে। তবে তালিকা প্রকাশের পর থেকে সম্পূর্ণ তালিকা জুড়ে দেখা যায় একাধিক শাসক যোগ। আর এই তালিকা নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ এখনও পর্যন্ত অনেক দাগিদের নাম প্রকাশ করেনি এসএসসি।
আগামীকাল পরীক্ষার আগে ফের এই একই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, '১৫২ জন দাগি প্রার্থীকে অ্যাডমিট দেওয়া হয়েছে। আর তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ও রয়েছে। আর তাই এবারের পরীক্ষাও ত্রুটিযুক্ত হবে।' তিনি আরও বলেন, ' ১৯৫২ জন দাগি প্রার্থী তার মধ্যে ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।'
বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, 'অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে। কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে প্রহসন করবে। আর তাই এবারের পরীক্ষার ফলও অস্টলম্বা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের