নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ১৬ জুলাই, বাংলাদেশের ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। দিনটি উপলক্ষ্যে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণ অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলির স্মরণেই এই দিবস পালিত হয়। ওই দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করছিলেন পড়ুয়ারা। তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। লাঠিচার্জও করা হয়। পরে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা তাঁর একটি ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই দৃশ্য আন্দোলনের প্রতীকে পরিণত হয়। তাঁর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনও নতুন গতি পায়।
একই দিনে দেশের আরও কয়েকটি এলাকায় প্রাণহানির খবর সামনে আসে। চট্টগ্রামে সংঘর্ষে নিহত হন কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। প্রাণ হারান ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ও ফার্নিচার কর্মচারী মো. ফারুকও। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে মৃত্যু হয় হকার মো. শাহজাহান ও সাবুজ আলীর। ওই দিন অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ করেন।
পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থগিত করা হয় উচ্চমাধ্যমিক পরীক্ষাও। ১৬ জুলাইয়ের ঘটনার পর আন্দোলনের পরিধি আরও বাড়তে থাকে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনের পাশে দাঁড়ায়। সংহতি জানায় রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষও। কয়েক সপ্তাহের মধ্যেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। পরে তৎকালীন সরকারের পতন ঘটে।
এরপর থেকেই ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণের দিন হিসেবে পালিত হচ্ছে। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবেও এর গুরুত্ব বেড়েছে।এক বছর পেরিয়ে গেলেও এদিনের ঘটনাগুলি এখনও দেশের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। শহীদদের আত্মত্যাগ আজও স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়েই পালিত হচ্ছে এবারের জুলাই শহীদ দিবস।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, 'আবু সাঈদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে জাতির প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার আরও শক্তিশালী করতে হবে'।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, 'বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের