নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে ভবানীপুরে শক্তি প্রদর্শন তৃণমূলের। পদযাত্রার পর জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে সরব হয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন তিনি।
শনিবার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে কালীঘাট রোড পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ভবানীপুরে পরপর দুটি জনসভা করেন তিনি। সভা মঞ্চ থেকে তার অভিযোগ, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, 'এখানে ২ লক্ষ ফোর্স পাঠিয়েছে শুধু ভোট ক্যাপচার করার জন্য। ছাপ্পা ভোট দেওয়ার জন্য। লোকের উপর ভরসা নেই।'
এদিন, ফের অমিত শাহের মন্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' আপনারা বলছেন কলকাতাকে আমি ঝুপড়ি বানিয়ে দিয়েছি। তা হলে কি গরিবেরা থাকবেন না? দোকানদার থাকবেন না? যে আপনার বাড়িতে কাজ করেন, দোকানে কাজ করেন, যারা শ্রমিক, কৃষক, তাদের দরকার নেই?'
মমতা আরও বলেন, ' আমরা বাড়িতে, দোকানে অনেককে কাজে লাগাই। আমেরিকায় গিয়ে দেখুন, সব নিজেদের করতে হয়। পুরো বাসন ধোয়া থেকে কাপড় কাচা সব নিজেকে করতে হয়। যে সাহায্য করছেন, তাঁদের বলছেন ঝুপড়িবাসী? এটা বলা ঠিক নয়। একদিন আপনারাও এমনই ছিলেন, আজ বড় হয়েছেন। কোটি কোটি টাকা হয়েছে। সকলকে সম্মান করুন। সকলে কোটিপতি হন না। তাতে কী হয়েছে?'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের