নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লোকসভার অন্দরে সোমবার আত্মপ্রকাশ ঘটতে চলেছে নতুন তৃণমূলের। সেই জল্পনার মাঝেই রাজনৈতিক মহলে নতুন বিস্ফোরণ ঘটালেন বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার। এতদিন যেখানে ২০ জন সাংসদের সমর্থনের কথা শোনা যাচ্ছিল, সেখানে রবিবার তিনি দাবি করলেন, বিক্ষুব্ধ শিবিরের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। অর্থাৎ শেষ মুহূর্তেও তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের স্রোত থামেনি।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের সংসদীয় দলে অস্বস্তির আবহ তৈরি হয়েছিল। ধীরে ধীরে সেই অসন্তোষ প্রকাশ্যে এসে পৌঁছেছে বিদ্রোহের পর্যায়ে। ইতিমধ্যেই২২ জন সাংসদের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে একাধিক সাংসদ লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বলে খবর। এবার সেই শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার দাবি করলেন, তাদের সংখ্যা আরও বেড়েছে।
রবিবার দিল্লি রওনা হওয়ার আগে তিনি জানান, বিদ্রোহী শিবিরে এখন ২২ জন সাংসদ রয়েছেন। যদিও ওই অতিরিক্ত দুই সাংসদের পরিচয় প্রকাশ করেননি তিনি। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন বিক্ষুব্ধ সাংসদরা। সেখানে তারা নিজেদের আলাদা সংসদীয় ব্লক হিসেবে স্বীকৃতির দাবি জানাতে পারেন।
তবে আরেকটি সম্ভাবনাও জোরালোভাবে আলোচনায় রয়েছে। বিদ্রোহীরা নিজেদের আলাদা দল না বলে ‘আসল তৃণমূল’ হিসেবে দাবি তুলে লোকসভার দলনেতা পদে পরিবর্তনের আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে বর্তমান দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে। একইসঙ্গে মুখ্য সচেতক পদে কাকলি ঘোষ দস্তিদারকে বহাল রাখার আর্জিও জানানো হতে পারে। পাশাপাশি তাদের আসন এনডিএ সাংসদদের পাশে সরিয়ে দেওয়ার দাবি তোলার সম্ভাবনাও রয়েছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের